1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাহসী ও কৌশলী অভিযানে আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: এসআই সোহেল রানার সাফল্য - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সাহসী ও কৌশলী অভিযানে আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: এসআই সোহেল রানার সাফল্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪ Time View

সাহসী ও কৌশলী অভিযানে আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: এসআই সোহেল রানার সাফল্য

মোঃ সেলিম সাজ্জাদ স্টাফ রিপোর্টার | ময়মনসিংহ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ . সোহেল রানা সাহসিকতা, পেশাদারিত্ব ও কৌশলী অভিযানের মাধ্যমে একটি আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে প্রশংসা কুড়িয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামি আকমল আলী (৩২), পিতা:
মোহাম্মদ আব্বাস আলী, সাং-অষ্টধর মুলাঘাটা, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহ। তিনি অষ্টধর মুলাঘাটার বাসিন্দা ইউনুস হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৌশলগত অভিযান পরিচালনা করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন এসআই সোহেল রানা। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়ায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ (কোর্টে চালান) করা হয়েছে।

পুলিশের দায়িত্বশীল, পেশাদার ও নিরলস কর্মতৎপরতার আরেকটি সফল দৃষ্টান্ত হিসেবে এই অভিযানটি ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে। অপরাধ দমনে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির এমন কার্যকর ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আন্তরিকতা ও দক্ষতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি