1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের জন্য ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ - dailyjanatarshakti
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের জন্য ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ Time View

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের জন্য ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ১৩টি উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, ব্যক্তিগত অনুদানসহ অন্যান্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থ বছরের ৩৪টি প্রকল্পের উন্নয়নমূলক কাজের জন্য মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক উল্লেখিত প্রতিষ্ঠানের প্রধান ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

এ সময় তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে উন্নয়নের স্বার্থে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

চেকপ্রাপ্তদের তিনি বলেন, এই চেকের অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের পক্ষ থেকে তদারকি করা হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সহকারী প্রকৌশলী লিলিড চন্দ্র সেন অপু, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম, ফুলবাড়ী উপজেলা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একই সাথে দিনাজপুর জেলা পরিষদের নবনির্মিত অত্যাধুনিক এসি সংযুক্ত মিলনায়তনেরও উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি