মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬ নং পুমদি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আল আমিন ভূইয়া।শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পুমদি ইউনিয়নের জগদল বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল আজিজ রতন মুন্সি। সঞ্চালনায় ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রিপন সরকার ও ইসমাইল হোসেন জীবন মিয়া ।
এ সময় ৬ নং পুমদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ প্রকাশ্যে মো. আলামিন ভূইয়ার প্রতি সমর্থন জানান। এসময় মত বিনিময়
সভায় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ, উপজেলা তাতি দলের আহ্বায়ক সামসুল আলম পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পুমদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাসসেল হোসেন , সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম খোকন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান কমল, জগদল দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, মাওলানা আবদুল মতিন, জগদল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জজ মিয়া।
এছাড়াও সভায় বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং জগদল এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মো. আলামিন ভূইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষদ গড়ে তোলা এবং পুমদি ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে পুমদি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়নে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করবো।”
© All rights reserved © 2022
Leave a Reply