নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোসেনপুর এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শওকত আজিজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।
শওকত আজিজ হোসেনপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।” তিনি হোসেনপুর এলাকার প্রতিটি মানুষকে স্বাস্থ্যবিধি মেনে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply