মোঃ রবিউল আউয়াল হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল এতিমখানায় এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা কারিমুল্লাহ।
শুক্রবার (১৩ মার্চ) শাহেদল এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি এতিমদের সাথে একই দস্তরখানায় বসে ইফতার করেন এবং তাদের খোঁজখবর নেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে হাফেজ মাওলানা কারিমুল্লাহ বলেন, “এতিমদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। রমজানের এই পবিত্র সময়ে সমাজের অবহেলিত ও এতিম শিশুদের সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিনে উপজেলার মানুষের সেবা করতে চাই।”
ইফতার মাহফিলে এতিমখানার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
© All rights reserved © 2022
Leave a Reply