1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। - dailyjanatarshakti
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

হোসেনপুরে নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলামের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মিজানুর রহমান

হোসেনপুর (কিশোরগঞ

মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি মাজহারুল ইসলাম সাথে হোসেনপুর উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মহসিন মাসনাত,হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেন,অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকো, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, কৃষি কর্মকর্তা শেখ মহসিন, সমাজ সেবা কর্মকর্তা এহসানুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ সোহেল রানা, এলজি আরডির কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান খুরশিদ উদ্দিন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জীদ চন্দ্র শীল বিএম ইউজে সভাপতি এস কে শাহীন নবাব, সাংবাদিক এস এম রিফাত প্রমূখ।

বক্তারা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি