1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফিলিপাইনের এমডি-২ আনারস চাষে স্বপ্ন দেখছেন মধুপুরের চাষিরা - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ফিলিপাইনের এমডি-২ আনারস চাষে স্বপ্ন দেখছেন মধুপুরের চাষিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

প্রতিনিধি এনামুল হক

আনারস টাঙ্গাইলে পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে। বিশ্ব বাজারে সমাদৃত এ জাতের আনারস দীর্ঘদিন সংরক্ষণ করতে পারায় রপ্তানির আশাও করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তাদের জানান, এই এমডি-২ আনারস স্বাদে অনন্য এবং প্রাকৃতিকভাবেই লম্বা সময় ধরে সংরক্ষণ করা যায়।

স্থানীয়রা আরও জানান, মধুপুর উপজেলার পুরো পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস উৎপাদন হয়ে থাকে। প্রতিবছর শুধু মধুপুর উপজেলাতেই আনারস উৎপাদন হয় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে। তাই খরচ কমানোসহ ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘদিন সংরক্ষণের মাধ্যমে রপ্তানি করা যায় এমন জাতের আনারস উৎপাদনের পরিকল্পনা করে সরকার।

স্থানীয় চাষি মো. শিমুল সরকার বলেন, মধুপুরে ক্যালেন্ডার ও জলডুঙ্গি নামের আনারস চাষ হয়। কিন্তু ক্যালেন্ডার ও জলডুঙ্গির চেয়ে এমডি-২ অনেক টেকসই একটি আনারস। চাষিরা আরও জানান, এই আনারসটি খেতে অনেক সুস্বাদু। এছাড়া এই আনারস চাষে খরচও অনেক কম।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, চলতি মৌসুমে এবারই প্রথম ২২ হেক্টরের উপরে জমিতে এমডি-২ জাতের আনারস চাষ করা হয়েছে। তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এই আনারস কাতারে রপ্তানি করার প্রক্রিয়া চলমান রয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, মধুপুর উপজেলার ২২৭ জন কৃষকের মাঝে প্রায় ৮ লাখ ৬০ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি