1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
"ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগ-২০২২" এর জমকালো উদ্বোধন। - dailyjanatarshakti
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

“ভাসাবী ১৭তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগ-২০২২” এর জমকালো উদ্বোধন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১১ Time View
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন সময় জাতীয় খেলা কাবাডির আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টে ৬টি সার্ভিসেস দল ও ৮টি ক্লাবসহ মোট ১৪টি দল ৩টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি, র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ইয়াসির আহমেদ খান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), যুগ্ম সম্পাদক ও এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক বিপিএম (সেবা) সহ ফেডারেশনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি