1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎হোসেনপুরে জমসেদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল। - dailyjanatarshakti
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

‎হোসেনপুরে জমসেদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

‎হোসেনপুরে জমসেদের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।
‎
‎পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ছাত্রদল ও পৌর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ প্রতিবাদ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
‎
‎কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদের নির্দেশনায়, হোসেনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জহিরুল ইসলাম জমসেদের উদ্যোগে মিছিলটি আয়োজন করা হয়।
‎
‎মিছিল থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
‎
‎এ সময় হোসেনপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি