হোসেনপুরে নিজ অর্থায়নে অসহায় পরিবারগুলোকে বিশুদ্ধ পানির টিউবওয়েল ও মোটর উপহার দিলেন সাবেক পল্লী চিকিৎসক ওসমান গনি
মোঃ জাহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, এসকে বাংলা টিভি | হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক অনন্য সামাজিক ও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক পল্লী চিকিৎসক জনাব মোঃ ওসমান গনি। সম্পূর্ণ নিজ অর্থায়নে তিনি নিজের মহল্লার সুবিধা বঞ্চিত, দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের টিউবওয়েল ও এক ঘোড়া সাবমার্সিবল মোটর হস্তান্তর করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার পানির তীব্র সংকট ও বিশুদ্ধ পানির অভাব দূর করতে তিনি এ পর্যন্ত নিজ মহল্লায় ১০টিরও বেশি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। এর পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি সুবিধাবঞ্চিত পরিবারের সুবিধার্থে নিজ উদ্যোগে সাবমার্সিবল মোটর বসিয়ে পানির ব্যবস্থা করে দিয়েছেন।
উপকৃত পরিবার ও এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছেন— রিঠন মিয়া, শাহজাহান মিয়া, চঞ্চল মিয়া, কাঞ্চন মিয়া, নয়ন মিয়া, সোহরাব উদ্দীন, স্থানীয় সাবেক মেম্বার নুরুল করিম, কলার বেপারী হাসিম উদ্দিন, আঃ মতিন এবং আকরাম হোসেনসহ আরও অনেকে।
এসকে বাংলা টিভির প্রতিনিধি জাহিদুল ইসলামের সাথে কথা বলার সময় সুবিধাভোগীরা আবেগপ্লুত হয়ে জানান, দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির জন্য চরম ভোগান্তি ও কষ্ট সহ্য করছিলেন। দূর-দূরান্ত থেকে হেঁটে পানি এনে দৈনন্দিন ঘরের কাজ মেটাতে হতো। কিন্তু পল্লী চিকিৎসক জনাব ওসমান গনির এই উদার মানবিক উদ্যোগের ফলে তাদের আর পানির কষ্টের মুখোমুখি হতে হচ্ছে না। তারা আনন্দে অশ্রুসজল চোখে বলেন, “ডাক্তার ওসমান গনি আমাদের কপালে শান্তির ছোঁয়া লাগিয়ে দিয়েছেন। আমরা তার এই অবদান সারা জীবন চিরদিন শ্রদ্ধার সাথে মনে রাখব।”
এ বিষয়ে সাবেক পল্লী চিকিৎসক জনাব মোঃ ওসমান গনি জানান, মানুষের সেবা করাই তার মূল ব্রত ও লক্ষ্য। গ্রামীণ অঞ্চলের অসহায় মানুষগুলো যেন বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত কোনো রোগে না ভোগে, সে মানবিক দায়বদ্ধতা থেকেই তিনি সম্পূর্ণ বিনামূল্যে এই বিশুদ্ধ পানির টিউবওয়েল ও মোটর বিতরণের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে জনকল্যাণমূলক এই সেবামূলক ধারা অব্যাহত রাখবেন বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসী তাঁর এমন মহতী উদ্যোগ ও মানবিক কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
© All rights reserved © 2022
Leave a Reply