1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা, চাঁদাবাজি বন্ধের আহ্বান - dailyjanatarshakti
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা, চাঁদাবাজি বন্ধের আহ্বান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা, চাঁদাবাজি বন্ধের আহ্বান
মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় কিশোরগঞ্জের স্বপ্ন কানন কমিউনিটি অ্যান্ড কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মজহারুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন জেলা মালিক সমিতির আহ্বায়ক মোঃ বাবুল মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল দিন ইসলাম উজ্জ্বল, গাইটাল বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলমসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম এবং পরিবহন শ্রমিকদের অধিকার ও কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলেও তাঁরা হুঁশিয়ারি দেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে সংগঠনটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আশা প্রকাশ করেন, কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধন ও পরিচিতি সভার মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন শ্রমিকদের মধ্যে ঐক্য ও সংহতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি