1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ Time View

কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
​ মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​১ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, বরং তাঁরা অভিজ্ঞতার আলোকবর্তিকা। বক্তারা প্রবীণদের সম্মান, সুস্বাস্থ্য ও মর্যাদা সংরক্ষণের পাশাপাশি সমাজের মূলধারায় তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে একটি মানবিক, সহমর্মী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি