কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার আহ্বান শহীদুল্লাহ্ কায়সারের
কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার (শহীদ)।
১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সেবা, ঐক্য ও অগ্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”
তিনি ১৯ আগস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সার্থক করার জন্য জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা শাখা আলোচনা সভা, র্যালি ও সামাজিক কর্মকাণ্ডসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।
শুভেচ্ছা বার্তায় তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply