1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল - dailyjanatarshakti
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতাদের নিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল।
‎
‎সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল হোসেনপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‎
‎মিছিলটি নতুন বাজার গোলচত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
‎
‎বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজিব মিয়া।
‎
‎সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক শাফিউল আলম অপু, হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক এয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎বক্তারা বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং দলটির শীর্ষ নেতাদের সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি