হোসেনপুরে সাংবাদিক মোঃ এনামুল হকের বড় মেয়ে তানজিলা দ্বিতীয়বার পুত্রসন্তানের জননী
সংবাদ প্রতিবেদন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হকের বড় মেয়ে মোছাঃ তানজিলা আক্তার দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের জননী হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও নবজাতক শিশু উভয়ই বর্তমানে সুস্থ আছেন। পরিবারে নতুন খুদে অতিথির আগমনে সাংবাদিক মোঃ এনামুল হক ও তাঁর পরিবারের সদস্যদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
নবজাতকের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক মোঃ এনামুল হক সহকর্মী সাংবাদিক, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত দোয়া চেয়েছেন।
এদিকে, সাংবাদিক মোঃ এনামুল হকের পরিবারে নতুন অতিথি আগমনের খবরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা পরিবারটিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
© All rights reserved © 2022
Leave a Reply