আসন্ন সিদলা ইউপি নির্বাচন: ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ রাতুল হাসান
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ২নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিদলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণের মাঝে আলোচনা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মোঃ রাতুল হাসান।
নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। “ক্ষমতা নয় দায়িত্ব চাই, কথা নয় কাজ চাই; ব্যক্তি নয়, দেশ ও জনগণের কল্যাণ চাই”—এই মূলমন্ত্রকে ধারণ করে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান।
’আমরাই গড়ব নতুন বাংলাদেশ’—এই স্লোগানকে বুকে লালন করে ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
মোঃ রাতুল হাসান জানান, “আমি এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। ৯নং ওয়ার্ডের উন্নয়ন ও জনসাধারণের সেবা করার লক্ষ্যে আমি আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।”
এদিকে প্রচারণায় দেখা গেছে, ৯নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ ও তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে মাঠে নেমেছেন। স্থানীয় ভোটারদের একাংশের মতে, রাতুল হাসান একজন কর্মঠ ও সদালাপী মানুষ, যিনি মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
© All rights reserved © 2022
Leave a Reply