1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছাত্রশিবিরের গুম ও অপহরণের গুজবের প্রতিবাদে হোসেনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

ছাত্রশিবিরের গুম ও অপহরণের গুজবের প্রতিবাদে হোসেনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩১ Time View
Oplus_131072

​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
​ছাত্রশিবিরের গুম ও অপহরণের নাটক ও অপপ্রচারের প্রতিবাদে এবং এর নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (১৪ জুন) দুপুরে হোসেনপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় একটি স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে গুম ও অপহরণের নাটক সাজিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তারা এই ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
​হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনি মিয়া ও শ্রাবণ। এছাড়া কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ডালিম ও সিয়ামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​উক্ত প্রতিবাদ মিছিলে আরও সংহতি প্রকাশ করেন হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক নাঈম, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ও আবু নাঈম। এছাড়াও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ, সদস্য সচিব রিমন মিয়াসহ উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
​নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি