1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ০ Time View

​নিজস্ব মোঃ উজ্জ্বল মিয়া প্রতিনিধি| ঢাকা
​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা কবির বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক দর্শন এবং বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের ওপর আলোকপাত করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিত্রনায়ক ও বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, কবি ও নজরুল গবেষক রেজাউদ্দীন স্টালিন এবং অর্পণ আলোক সংঘের চেয়ারম্যান বীথিকা বিনতে হোসাইন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। শওকত আজিজ ভারপ্রাপ্ত আহ্বায় দক্ষিণ মহানগর জাসাস ঢাকা পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
​বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের কবি নন, তিনি বাঙালির মুক্তির সংগ্রামের অনুপ্রেরণা। তাঁর দর্শন বর্তমান সময়েও আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি