মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি| কিশোরগঞ্জ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কিশোরগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পাওয়া কিশোরগঞ্জের গর্বিত নেতারা।
সম্প্রতি আয়োজিত এক আন্তরিক পরিবেশে কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সাক্ষাৎকালে আলহাজ্ব আব্দুস সালাম নবনির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে কিশোরগঞ্জসহ দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে এই কৃতি সন্তানদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জানানো হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, তরুণ এই নেতৃত্ব আগামী দিনে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আপসহীন ভূমিকা পালন করবেন।
© All rights reserved © 2022
Leave a Reply