1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য। - dailyjanatarshakti
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২ Time View

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার,টেকনাফ, কক্সবাজার : ৯ ই, জুন, ২০২৬, মঙ্গলবার।

কক্সবাজার জেলার চকরিয়া থানায় দায়েরকৃত একটি মানব পাচার মামলার অপহৃত ৫ জন শিশু-কিশোরকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখে চকরিয়া থানায় একটি মানব পাচার মামলা রুজু করা হয়। মামলার আবেদনপত্র পাওয়ার পরপরই টেকনাফ মডেল থানার একটি চৌকস পুলিশ দল অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে অপহৃত ৫ জন শিশু-কিশোরকে নিরাপদে উদ্ধার করা হয়। মামলাটি রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই ভিকটিমদের উদ্ধার করতে সক্ষম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উদ্ধারকৃত শিশু-কিশোরদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে টেকনাফ মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি