জনতার ডেক্স হাসনা হাসনা বুঝা করে ৭ জুন ২০২৬ — প্রথম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি ও গভীর ভালোবাসায় স্মরণ করছি নাসরিন কাদের সিদ্দিকীকে।
নাসরিন কাদের সিদ্দিকী (১৯৫৫–২০২৫)
আগামী ৭ জুন ২০২৬ প্রিয় নাসরিন কাদের সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী।
নাসরিন কাদের সিদ্দিকী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর কন্যা ছিলেন। ২০২৫ সালের ৭ জুন রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
একটি বছর পেরিয়ে গেল, কিন্তু সময়ের ব্যবধান আপনার স্মৃতিকে এতটুকুও ম্লান করতে পারেনি। আপনার হাসিমাখা মুখ, স্নেহভরা মমতা, আন্তরিক ব্যবহার এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আজও আমাদের হৃদয়ে গভীরভাবে জাগরুক।
আপনি ছিলেন পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের জন্য ভালোবাসা, প্রেরণা এবং নির্ভরতার এক উজ্জ্বল নাম। আপনার অনুপস্থিতি আজও প্রতিটি মুহূর্তে অনুভূত হয়। স্মৃতির পাতায় ভেসে ওঠা আপনার অসংখ্য মধুর মুহূর্ত আমাদের চোখ ভিজিয়ে দেয় এবং হৃদয়কে ভারাক্রান্ত করে।
আপনি আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, ভালোবাসা ও স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।
মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা— তিনি যেন মরহুমার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেন।
আল্লাহুম্মাগফির লাহা, ওয়ারহামহা, ওয়া আফিহা, ওয়া’ফু আনহা।
🤲 মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
© All rights reserved © 2022
Leave a Reply