1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঢাকার রাজপথের লড়াকু সৈনিক আবুল মনছুর খান দিপক - dailyjanatarshakti
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঢাকার রাজপথের লড়াকু সৈনিক আবুল মনছুর খান দিপক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ Time View

মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যুবদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সফল সভাপতি আবুল মনছুর খান দিপক।
​জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই ত্যাগী ও পরীক্ষিত নেতাকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়ায় দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।বর্ণাঢ্য রাজনৈতিকআবুল মনছুর খান দিপক দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত। ওয়ান-ইলেভেনের কঠিন সময় থেকে শুরু করে বিগত আন্দোলন-সংগ্রামে ঢাকার রাজপথে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেছেন:সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক: জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর।
​সাবেক সহ-সভাপতি: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক: জাতীয়তাবাদীযুবদল কেন্দ্রীয় সংসদ।নেতাকর্মীদেরঅভিনন্দন
​আবুল মনছুর খান দিপক-কে যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এক প্রতিক্রিয়ায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান, “দিপক ভাইয়ের মতো একজন ত্যাগী, রাজপথের লড়াকু এবং পরীক্ষিত নেতাকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক করায় যুবদল আরও গতিশীল ও শক্তিশালী হবে।”
​নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দিপক এক বিবৃতিতে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে ও যুবদলকে সুসংগঠিত করতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি