1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১২ Time View

মোঃ আলগির হোসেন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যাপক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন।
সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাজারে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব , হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীলসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তাদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার, নগদ অর্থ সহায়তা এবং ঢেউটিন প্রদান করা হয়। এ সময় সুবিধাভোগীরা সরকারের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনের এমন উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি