মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি, ঢাকা: আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপ ২০২৬’-এর ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার নগর ভবনে আয়োজিত এক বিশেষ অবহিতকরণ সভায় এই জরিপের ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
সচেতনতার ওপর জোর
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের সচেতন হওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়। কর্পোরেশনের কর্মকর্তারা জানান, শুধুমাত্র ওষুধ ছিটিয়ে বা সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। ঘরে এবং ঘরের চারপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে নাগরিকদের কঠোর নজরদারি রাখতে হবে।
© All rights reserved © 2022
Leave a Reply