1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিকলীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - dailyjanatarshakti
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

নিকলীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪ Time View

মোঃ আবদুল আউয়াল কিশোরগঞ্জ:
স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ জুন ২০২৬ খ্রি., মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় নিকলীর ছাতিরচর করছবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​জেলা পরিষদ, কিশোরগঞ্জের আয়োজনে এবং ছাতিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
​ছাতিরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট মো: বদরুল মোমেন মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী গণমুখী কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম ছিল সবুজ বিপ্লব ও বৃক্ষরোপণ অভিযান। তাঁর এই স্মৃতি ও আদর্শকে ধরে রাখতেই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে হাওরাঞ্চলকে রক্ষা করতে করছবনসহ বিভিন্ন এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
​অনুষ্ঠানে নিকলী উপজেলা ও ছাতিরচর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে অতিথিবৃন্দ করছবন এলাকায় গাছের চারা রোপণ করে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি