1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তথ্য ভিত্তিক ওয়েবসাইট "ঈদগাঁও সিটি ডটকম" এর আনুষ্ঠানিক যাত্রা  - dailyjanatarshakti
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

তথ্য ভিত্তিক ওয়েবসাইট “ঈদগাঁও সিটি ডটকম” এর আনুষ্ঠানিক যাত্রা 

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ০ Time View

এম আবু হেনা সাগর, ঈদগাঁও

তথ্য প্রযুক্তির যুগে ঈদগাঁও উপজেলায় প্রথম বারের মত সংযুক্ত হলো “ঈদগাঁও সিটি ডটকম” নামের একটি তথ্য ভিত্তিক ওয়েবসাইট।
১লা জুন (সোমবার) বিকেলে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করে আলোক বর্তিকা যুব সমবায় সমিতি লিমি: নামের একটি সংগঠন। 

এ সংগঠনের সভাপতি মোহাম্মদ জুনাইদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়েই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সহ সভাপতি ইমরান বাইতুল পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, উপজেলা সম বায় অফিসার দিদারুল ইসলাম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল,নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হোসাইন নূরী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক দেলোয়ার হোসাইন,এসআই সাইফুল ইসলাম ও ব্যবসায়ী নাছির উদ্দীন। 
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক, অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, সংগঠন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সাইফ,ইউনুছ,ফারুক,ইব্রাহিম, জিসান, ইউনুস ফারুক, তৌহিদুল ইসলাম ও পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল।

উল্লেখ্য যে, ওয়েবসাইটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো ঈদগাঁওর তথ্য, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও সম্ভাবনাকে একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরা ও স্থানীয় জনগণকে তথ্য সেবার আওতায় আনা। ওয়েবসাইটে ঈদগাঁওর ইতিহাস,শিক্ষা প্রতিষ্ঠান,পর্যটন, ব্যবসা-বাণিজ্য, গুরুত্বপূর্ণ ব্যক্তি, সামাজিক কার্যক্রম, স্থানীয় সংবাদ, জরুরি সেবা ও বিভিন্ন তথ্যভিত্তিক কন টেন্ট সংযুক্ত থাকবে। ঈদগাঁওর একদল স্বপ্নবান ও প্রযুক্তিপ্রেমী তরুণের সম্মিলিত সামাজিক উদ্যোগ। সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পেশার মানুষ নিজেদের সময়,শ্রম,মেধা দিয়ে এ প্ল্যাটফর্মটি গড়ে তুলেছেন। ঈদগাঁও উপজেলা ভিত্তিক একটি তথ্যভাণ্ডার,ডিজিটাল প্ল্যাটফর্ম। উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি,ব্যবসা-বাণিজ্য,পর্যটন,সামাজিক কার্য ক্রম এবং স্থানীয় জনগণের প্রয়োজনীয় তথ্যকে একত্রিত করে একটি নির্ভরযোগ্য তথ্যকেন্দ্র গড়ে তোলায় মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি