মোঃ এনামুল হক প্রতিনিধি
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ পবিত্র ঈদুল আযহার জামাতকে নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে বদ্ধপরিকর কিশোরগঞ্জ জেলা পুলিশ। মাঠের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা।
আজ সকালে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় নিয়োজিত সকল স্তরের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ‘ব্রিফিং প্যারেড’ অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে উপস্থিত থেকে ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: মিজানুর রহমান।
ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও সর্তকতার সাথে পালন করতে হবে। তিনি দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সাথে অত্যন্ত সহনশীল, বিনয়ী ও সেবামূলক আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারির নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বদা সর্তক ও প্রস্তুত থাকার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
মুসল্লিদের শান্তিপূর্ণভাবে নামাজ আদায় নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সদা তৎপর। আপনাদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সবাইকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা— ঈদ মোবারক!
© All rights reserved © 2022
Leave a Reply