1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে গণসংযোগে ২নং সিদলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাখন মিয়া - dailyjanatarshakti
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে গণসংযোগে ২নং সিদলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাখন মিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ০ Time View
Oplus_131072

​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মো: মাখন মিয়া।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় ভরে উঠুক সবার জীবন, সুখ-শান্তি ও সমৃদ্ধিতে কাটুক প্রতিটি মুহূর্ত।”
​এলাকার সুপরিচিত সমাজসেবক এবং পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মো: মাখন মিয়া দীর্ঘদিন ধরে এলাকার নানা সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন তিনি।
​নির্বাচনী ভাবনা ও লক্ষ্য নিয়ে জানতে চাইলে মো: মাখন মিয়া জানান, “জনগণের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য। আসন্ন ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের অবহেলিত মেহনতি মানুষের অধিকার আদায় এবং একটি আদর্শ ও আধুনিক ওয়ার্ড গঠনে আমি কাজ করতে চাই। এজন্য আমি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
​এদিকে পবিত্র ঈদ উপলক্ষে মেম্বার পদপ্রার্থী মাখন মিয়ার এই শুভেচ্ছা ও ঈদ কার্ড নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেও প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি