মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি গত সোমবার (১৮ মে) ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হন রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত জাহাঙ্গীর হোসেন।
নিহত জাহাঙ্গীর হোসেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর মা জাকিয়া বেগম জীবিকার অন্বেষণে তিন সন্তানকে নিয়ে ঢাকায় পাড়ি জমান । সেখানে একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করে তিন সন্তানকে কোনরকমে মানুষ করেন। বড় সন্তান জাহাঙ্গীর হোসেন পরিবারের দারিদ্রতা গোছাতে ঋণের টাকায় রাশিয়ায় পাড়ি জমান। মাত্র পৌনে চার মাসের মাথায় ড্রোন হামলায় জীবন প্রদীপ নিভে যায় এই রেমিট্যান্স যোদ্ধার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িতে আড়াই বছরের শিশুসন্তান আযান হোসেন, স্ত্রী মাসুদা হোসেন, মা জাকিয়া বেগম, ভাই জাবেদ হোসেন ও বোন জান্নাতুলের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আসছে।
ছোট ভাই জাবেদ হোসেন নিহত জাহাঙ্গীর হোসেন এর সহযোদ্ধা টাঙ্গাইলের মৃদুল এর ভিডিও বার্তার মাধ্যমে আজ (২২ মে) মৃত্যুর খবর নিশ্চিত করেন।
করিমগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি এমরানুল কবির এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের কথা জানিয়েছেন।
© All rights reserved © 2022
Leave a Reply