1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চৌদ্দগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

চৌদ্দগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ০ Time View

চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি অভি খান

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় মহাদেব মন্দির ও মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা । প্রধান বক্তা ছিলেন শ্রী নারায়ণ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রুপম সেন গুপ্ত (শিক্ষক), বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী, শ্রী নান্টু দেবনাথ, শ্রী উত্তম সরকার, শ্রী শেম্ভু শীল এবং শ্রী দেবাশীষ চৌধুরী।
সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী অনিল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা।
বক্তারা তাদের বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, ধর্মীয় সম্প্রীতি ও পূজা উদযাপনকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সমাজের সকল স্তরে সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানান তারা।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী তিনি এইবার সহ টানা ৩য় বার সভাপতি নির্বাচিত হন সকলের ভালোবাসা ও ভোটের মাধ্যমে, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাস্টার অনিল দেবনাথ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন বলরাম কর্মকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি