1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর পৌরসভা ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

হোসেনপুর পৌরসভা ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮ Time View

সঞ্জিত চন্দ্র শীল
​নিজস্ব প্রতিবেদক
হোসেনপুর (কিশোরগঞ্জ) : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ (VGF) খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
​আজ ২১ মে (বৃহস্পতিবার) থেকে হোসেনপুর পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম আজ ২১ মে থেকে ৩/৪ দিন পর্যন্ত চলমান থাকবে।
​এবারের কর্মসূচিতে পৌরসভার ৩০৮৫ টি তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি হারে বিনামূল্যে এই চাল প্রদান করা হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এই বিতরণ কাজ চলছে।
​বিতরণস্থলে উপস্থিত পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ জানান, ঈদুল আজহার আনন্দ যেন প্রতিটি পরিবারে পৌঁছায়, তা নিশ্চিত করতেই সরকারের এই মানবিক সহায়তা। শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত কার্ডধারীদের হাতেই এই চাল তুলে দেওয়া হচ্ছে। চাল পেয়ে স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে সন্তোষ দেখা গেছে।
বিতরণ কালে উপস্থিত ছিলেন – হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মফস্বল সাংবাদিক ইউনিয়ন হোসেনপুর শাখার সভাপতি এস কে শাহীন নবাব, স্বাস্থ্য সহকারী
মো. সৈয়দুজ্জামান, অফিস সহকারী
মো. আ. হান্নান প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি