মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি , হোসেনপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হোসেনপুর উপজেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা প্রকৌশলী ফয়সাল সালাম সাগর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও উৎসর্গের এক মহান বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের ত্যাগের মহিমা এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের কাম্য।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেন, দেশের এই ক্রান্তিলগ্নে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার মাধ্যমে আমাদের একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। তিনি হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।
উল্লেখ্য, প্রকাশিত শুভেচ্ছা ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের ছবি যুক্ত করে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। সর্বস্তরের জনগণের মাঝে এই ঈদ শুভেচ্ছা বার্তাটি ব্যাপক সাড়া জাগিয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply