1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গুলশান-বনানী-বারিধারা লেককে দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রীর - dailyjanatarshakti
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

গুলশান-বনানী-বারিধারা লেককে দৃষ্টিনন্দন ও নাগরিকবান্ধব করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪১ Time View

মোঃ উজ্জ্বল মিয়া বিশেষ প্রতিনিধি, ঢাকা | ১৯ মে ২০২৬
​রাজধানীর গুলশান, বনানী ও বারিধারা লেককে পরিবেশবান্ধব, দৃষ্টিনন্দন এবং আধুনিক নাগরিক সুবিধা সংবলিত করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
​সভায় লেকগুলোর পানি দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত ভারসাম্য সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার এবং লেককেন্দ্রিক আধুনিক নাগরিক সুবিধা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিতে এই লেকগুলোর ভূমিকা অপরিসীম। লেকের পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং চারপাশের পরিবেশকে দূষণমুক্ত করে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন অবয়ব দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
​সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​সভায় উপস্থিত কর্মকর্তারা লেক উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কারিগরি ও পরিবেশগত দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন। ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য মেগাসিটি হিসেবে গড়ে তুলতে এই লেক উন্নয়ন প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি