1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস ২০২৬ কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা। - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

হোসেনপুরে অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস ২০২৬ কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৯ Time View
oplus_0

সঞ্জিত চন্দ্র শীল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস ২০২৬’। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হোসেনপুর।

সোমবার (১৮ মে ) সকালে হোসেনপুরের আসাদুজ্জামান খান অডিটরিয়ামে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-IFAD এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও গ্রামীণ অর্থনৈতিক রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হোসেনপুর উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ সাদিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ইমরুল কায়েস অতিরিক্ত উপপরিচালক খামারবাড়ী কিশোরগঞ্জ, মাসুমা আক্তার অতিরিক্ত কৃষি অফিসার,আমিনুল ইসলাম কৃষি অফিসার,মোফাজ্জল হক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আব্দুল আলীম উপজেলা প্রকল্প কর্মকর্তা, মোছাঃ শাহীনা আক্তার উপজেলা সমবায় অফিসার ও মুদাসিল হায়দার আলমগীর, মোঃ এনায়েতুল ইসলাম প্রমুখ।

কংগ্রেসে বক্তারা বলেন, গ্রামীণ জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি ও বাজার সংযোগ জোরদার করা জরুরি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের রেসিলিয়েন্ট বা সহনশীল কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় বৃদ্ধি, নারী ও যুবদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। হোসেনপুরের কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তি ও তথ্য সেবা সহজে পেতে পারেন, সে বিষয়েও আলোচনা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হোসেনপুরের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কংগ্রেসের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সৃষ্টি হয়। এতে মাঠ পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা সরাসরি উঠে আসে, যা নীতিনির্ধারণে সহায়ক হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষাণী, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি