1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৯০ - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৯০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৯ Time View

​কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে জেলা পুলিশের এক বিশেষ চিরুনি অভিযানে মোট ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই বিশেষ অভিযান চালানো হয়।অভিযানের বিস্তারিত ও গ্রেফতারের পরিসংখ্যান:২৪ ঘণ্টার এই সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৯০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিবরণ নিচে দেওয়া হলো:মাদকসহ বিভিন্ন অপরাধী: ৩৯ জন
​ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি: ১৬ জন
​ফৌ:কা:বি: ১৫১ ধারায় গ্রেফতার: ২৭ জন
​নিয়মিত মামলার আসামি: ০৬ জন
​অন্যান্য মামলার আসামি: ০২ জন
​অপরাধীদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” ঘোষণা
​জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোরগঞ্জ জেলাকে সম্পূর্ণ অপরাধমুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর।অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তাররোধ এবং যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ও এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”পুলিশ সুপার, কিশোরগঞ্জ
​কিশোরগঞ্জ জেলাকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ প্রশাসন সাধারণ জনগণ এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি