1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাবনা সদর থেকে ৪ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার করেছে র‌্যাব-১০ - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

পাবনা সদর থেকে ৪ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার করেছে র‌্যাব-১০

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৫ Time View

পাবনা প্রতিনিধি:
পাবনা সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
র‌্যাব জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি যৌথ দল র‌্যাব-১২ এর সহযোগিতায় গত ১২ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে পাবনা সদর থানার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ২টি শুটার গান, ১টি রিভলবার ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই সময় ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আলী রোহান রাকা (২১), মো: আকাশ প্রামাণিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) ও মো: সিরাজুল ইসলাম (৩০)। তারা সবাই পাবনা সদর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র‌্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে যে কোনো অপরাধ সংক্রান্ত তথ্য র‌্যাবকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি