1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৭ Time View

প্রতিনিধি এনামুল হক

এশিয়া কাপ খেলার মাঝপথে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দেশে ফিরেছেন। সাকিব আল হাসান কেন ফিরেছেন, তা নিয়ে ছিল জল্পনা! অনুমান করা হচ্ছিল, সাকিব দূতিয়ালীর কোনো অনুষ্ঠানে যোগ দেবেন। তেমনটা হয়েছেও। এ জন্য বিশেষ গোপনীয়তা রক্ষা করা হয়েছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে শ্রীলংকা থেকে দেশে ফেরেন সাকিব।

সোমবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার পর সাকিব সংসদে হাজির হন। প্রথমে সেখানে ১৫ মিনিটের মতো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন। এর পর বিসিবি সভাপতি সংসদ অধিবেশনে যোগ দেন। সাকিব অপেক্ষা করেন প্রধানমন্ত্রীর লবিতে। তাকে অনেকটা সময় লবিতে একা পাওয়া যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবনে প্রবেশ করেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় সাকিবের। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, সাকিব আল হাসান আওয়ামী লীগ থেকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। এ জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। পাঁচ বছর আগেও সাকিব মাগুড়া-১ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি