1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পার্টি শেষে অতিথিরা জানলেন আপ্যায়নকারী করোনা আক্রান্ত! - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

পার্টি শেষে অতিথিরা জানলেন আপ্যায়নকারী করোনা আক্রান্ত!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৭২৫ Time View

করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের সাবেক অভিনেতা ও পরিচালক রাকেশ রোশানের স্ত্রী এবং হৃত্বিক রোশানের মা পিংকি রোশান। বৃহস্পতিবার রোশন পরিবারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। সেদিন নিজের ৬৭ বছরের জন্মদিন পালন করেছেন পিংকি। বৃহস্পতিবার কোভিড ১৯-এর পরীক্ষার রিপোর্টে তার পজিটিভ এসেছে। যদিও তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। রাকেশ রোশান জানিয়েছেন, বাড়িতে আপাতত কোয়ারেনটিনে রয়েছেন তিনি। খবর এই সময়ের।

সেদিন স্ত্রীর জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট করেছিলেন রাকেশ। লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে পিংকি, শান্তি ও আনন্দে থেকো সব সময়। ঈশ্বর মঙ্গল করুন।’ স্ত্রীকে জড়িয়ে একটি ছবি শেয়ার করে এই ক্যাপশন লিখেছিলেন রাকেশ। পিংকি রোশনের ইনস্টাগ্রাম পেজেই বৃহস্পতিবার জন্মদিন সেলিব্রেশনের ঝলক পাওয়া গিয়েছিল। জন্মদিনের পার্টিতে আর যারা ছিলেন, তারাও নিজেদের আপাতত আইসোলেশনে রাখছেন কিনা তা অবশ্য জানা যায়নি।

কাজের দিক থেকে রাকেশ রোশান খুদগর্জ, খুন ভরি মাঙ্গ, কিষেণ কানহাইয়া, করণ অর্জুন, কহো না পেয়ার হ্যায়, কোই মিল গয়ার মতো ছবি পরিচালনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। নিজে বহু বছর বলিউডে অভিনয়ও করেছেন তিনি। রাকেশ ও পিংকির ছেলে হৃত্বিক রোশন বলিউডে এক রাতে সুপারস্টার হয়েছিলেন। তাকে বলিউডের গ্রিক গড বলা হয়। কাজের দিক থেকে শেষ তাকে দেখা গিয়েছে টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’ ছবিতে। যদিও পরবর্তীতে কোন ছবির কাজ তিনি করছেন তা এখনও জানাননি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি