1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরের জিনারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ - dailyjanatarshakti
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

হোসেনপুরের জিনারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

হোসেনপুরের জিনারীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
​মোঃ জাহিদুল ইসলাম হোসেন পুর উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
​সম্প্রতি জিনারী ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
​মিছিল চলাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের চলমান রাজনৈতিক তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ সময় বক্তারা এলাকায় যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন।
​বিক্ষোভ কর্মসূচিতে জিনারী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি