শ্রীবরদী সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার প্রসাধনী জব্দ
রুবেল মিয়া, (শেরপুর) থেকে :
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব প্রসাধনসামগ্রীর সিজার মূল্য ৮ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2022
Leave a Reply