হোসেনপুরে তারুণ্যের প্রত্যাশা মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে ‘তারুণ্যের প্রত্যাশা মানবকল্যাণ ফাউন্ডেশন’ নামক একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সংগঠনের উদ্যোগে এবং ২০২৫-২৬ সেশনের হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে ৫ম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে.
গত ২৯ অক্টোবর ২০২৬ ইং, রোজ: বৃহস্পতিবার বাদ জোহর হতে নামা সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়.
সম্মেলনে যারা উপস্থিত ছিলেন:
সভাপতিত্ব করেন: হযরত মাও. মুফতি এমদাদুল্লাহ বাকী দা.বা., মুহতামিম, দারুল হেদায়াত কওমী মাদরাসা, হোসেনপুর.
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শহীদুল্লাহ কায়সার শহীদ, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল, কিশোরগঞ্জ
প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন: হযরত মাওলানা মুফতি আবুল হাসিম দা.বা., শাইখুল হাদিস, লতিফপুর মাদরাসা, ভালুকা সদর, ময়মনসিংহ.
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: হযরত মাও. মুফতি আব্দুর রহিম দা.বা., মুহতামিম, আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ২ নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম রতন।
এছাড়াও সম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করেন. মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ইমাদুল হক সোহেল ও হাফেজ মুহাম্মদ মারুফ. সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহাদী হাসান (তামীম), সভাপতি, অত্র সংগঠন. সার্বিক সহযোগিতায় ছিল নামা-সিদলার সর্বস্তরের যুব সমাজ
© All rights reserved © 2022
Leave a Reply