1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের শেড দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদ - dailyjanatarshakti
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

হোসেনপুরে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের শেড দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর বাজারে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের সবজি শেড দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেসনা খাতুন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর বাজারে সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে একটি পাকা ঘর নির্মাণ করা হয়েছিল। এছাড়া কাঁচা বাজারের নির্দিষ্ট সবজি শেডের ভেতর অবৈধভাবে মুরগির দোকান পরিচালনা করা হচ্ছিল। এর ফলে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের চলাফেরা ও কেনাকাটায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনগণের এই দুর্ভোগ লাঘবে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

​এদিকে রামপুর বাজারের পাশাপাশি হোসেনপুর পৌরসভার ফলপট্টি এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানগুলোও উচ্ছেদ করে সরিয়ে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানের ফলে ওই এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন হয়েছে এবং জনসাধারণের চলাচলের পথ সুগম হয়েছে।

​স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান ও উচ্ছেদ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি