1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীর জালালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল আলম রফিক, ফরম জমা - dailyjanatarshakti
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কটিয়াদীর জালালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল আলম রফিক, ফরম জমা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

কটিয়াদীর জালালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী রফিকুল আলম রফিক, ফরম জমা

মোঃ জজ মিয়া
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০ নম্বর জালালপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম রফিক।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপের কাছে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল ও হাজী মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাদল এবং জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া শ্যামলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়ার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম রফিক।

এদিকে তাঁর দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি