1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: ধনকুরা মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম - dailyjanatarshakti
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: ধনকুরা মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: ধনকুরা মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া ও সহযোগিতা চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম
​বিশেষ প্রতিনিধি: আসন্ন ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ও গণসংযোগ জোরদার করেছেন আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম।
​আজ শুক্রবার (১৬ অক্টোবর) ধনকুরা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।” তাঁর এই বিনয়ী ও জনকল্যাণমুখী বক্তব্যে মুসল্লিদের মাঝে ইতিবাচক সাড়া পড়ে।
​”দল যার যার, চেয়ারম্যান সবার” এবং “তরুণ সমাজ এগিয়ে আসো, বাংলাদেশের হাল ধরো”—এই স্লোগানকে সামনে রেখে তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন এবং নিয়মিত দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইবাড়িয়া ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে আব্দুল কাইয়ুম নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও তরুণদের সুসংগঠিত করার আশ্বাস দিয়েছেন।
​নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে আড়াইবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাঁর সাথে একাত্মতা প্রকাশ করছেন। আব্দুল কাইয়ুম ইউনিয়নবাসীর কাছে একটি মডেল, সুস্থ ও সুন্দর ইউনিয়ন গঠনের জন্য সবার সার্বিক সহযোগিতা, সমর্থন এবং দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি