1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জমকালো আয়োজনে দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

জমকালো আয়োজনে দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

জমকালো আয়োজনে দৈনিক মুক্ত খবরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
​বিশেষ প্রতিনিধি / নিজস্ব প্রতিবেদক:
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় দৈনিক ‘মুক্ত খবর’-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ২৪ বছরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাফল্যকে উদযাপনে আয়োজিত এ অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের তৃতীয় তলায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​দৈনিক মুক্ত খবরের সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) খালেদ সাইফুল্লাহ খান সোহেল।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্রিকাটির মফস্বল সম্পাদক মাইনুল হাসান মামুন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পত্রিকার প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
​পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর স্বাগত বক্তব্য ও অতিথিদের গুরুত্বপূর্ণ আলোচনার পর তাঁদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কেটে পত্রিকাটির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন করা হয়।
​অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষপর্বে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় উপস্থিত অতিথি ও প্রতিনিধিরা এক আনন্দঘন ও মনোরম সন্ধ্যা উপভোগ করেন।
​দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পথচলায় দৈনিক মুক্ত খবর সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছে উল্লেখ করে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও শুভানুধ্যায়ীরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি