1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের গভীর শোক - dailyjanatarshakti
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের গভীর শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের গভীর শোক
​জনতার ডেস্ক:
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
​মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “সালাউদ্দিন আহমেদের অবর্তমানে বিএনপি একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতাকে হারাল। ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার উন্নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে সুসংগঠিত করার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান দল ও জনগণ সদাসর্বদা স্মরণ রাখবে।”
​তিনি আরও উল্লেখ করেন, সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়।
​শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তিকামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, আত্মীয়স্বজন ও সহস্রাধিক অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি