1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।। - dailyjanatarshakti
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।

ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি,এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিকলী  ব্যবস্থাপনায় (১৩ অক্টোবর ২০২৬) রোজ মঙ্গলবার  সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা’র সভাপতিত্বে নিকলী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা( প্রকল্প বাস্তবায়ন ) কর্মকর্তা  মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,  নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, ফায়ার সার্ভিসের ইনর্চাজ মোঃ সাইফুল ইসলাম, নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন, নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুল্লাহ আল মহসিন, নিকলী উপজেলা বিএনপির মহিলা নেত্রী রেখা আক্তার, সাংবাদিক বৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সদস্যবৃন্দ প্রমুখ।আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন দিবসের সভাপতি নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন দুর্যোগ প্রশমন নিরসনে প্রথমে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, সরকারের একার পক্ষে এটা  করা সম্ভব না আমরা সকলে মিলে মিশে একসাথে হয়ে কাজ করলে সরকারের সকল উদ্যোগ সফল হবে,এখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা আছো তোমরা বাসায় যেয়ে তোমাদের বাবা মা ভাই বোনদের  পাড়াপ্রতিবেশীদের কে এই ব্যাপারে বলবা তারা যেন বাড়ির আঙ্গিনায় গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায়, আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস টিম কি ভাবে আগুন নিভানো যায় সেই বিষয়টি সকলের সামনে  তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি