আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যআগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পরিবেশমন্ত্রীবস্থাপনা গড়ে তোলা হবে: পরিবেশমন্ত্রী
মোঃ সুজন মিয়া জুলাই যোদ্ধা বিশেষ প্রতিনিধি:
আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে সারাদেশের অন্যতম বড় একটি সমস্যা। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে এ সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য সুপরিচালনার জন্য সাভারের আমিনবাজারে ইতোমধ্যে একটি প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে সারাদেশেই এ ধরনের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হবে। খুব শিগগিরই এ উদ্যোগের ইতিবাচক সুফল দেশের মানুষের কাছে দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গাজীপুর সাফারি পার্কের সাম্প্রতিক নানা অব্যবস্থাপনা দূর করার বিষয়ে আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “পার্কটি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। এখানকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
জাতীয় উদ্যানের ভেতরের ব্যক্তিমালিকানাধীন জমি ও যাতায়াত সংকট নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, বনের ভেতরে অনেকের নিজস্ব জমি থাকলেও যাতায়াতের রাস্তার সমস্যার কারণে তারা নিজ জমিতে যেতে পারছেন না। এ জটিলতা নিরসনে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ বৈঠকে বসে দ্রুত সমাধানমূলক উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, রিসোর্ট ও বিভিন্ন শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনের সরকারি জমি পুনরুদ্ধারে ইতোমধ্যে মামলা করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী।
এর আগে মন্ত্রী গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। পার্ক পরিদর্শনকালে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply