1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন - dailyjanatarshakti
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত ও আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের ৭২০টি যানবাহন চেকিং করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৫টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫৫টি যানবাহন আটক করা হয়।

আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে পুলিশ নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক নিরাপদ রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি