1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে বিদ্যুৎ বিভাগে হুলুস্থুল: ১২ মিটারের ৩টি দামি পোল কেটে বিক্রি! প্রধান নায়ক নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ - dailyjanatarshakti
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিদ্যুৎ বিভাগে হুলুস্থুল: ১২ মিটারের ৩টি দামি পোল কেটে বিক্রি! প্রধান নায়ক নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

কিশোরগঞ্জে বিদ্যুৎ বিভাগে হুলুস্থুল: ১২ মিটারের ৩টি দামি পোল কেটে বিক্রি! প্রধান নায়ক নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ
​বিশেষ প্রতিনিধি, কালের নতুন সংবাদ:
সরকারি সম্পত্তি আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক লেনদেনের এক চরম নৈরাজ্য চলছে কিশোরগঞ্জ বিদ্যুৎ বিভাগে। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বরাদ্দের ১২ মিটার দৈর্ঘ্যের মূল্যবান ৩টি কংক্রিটের পোল (বৈদ্যুতিক খুঁটি) কেটে ৯ মিটার বানিয়ে অবশিষ্টাংশ ও অতিরিক্ত সরঞ্জাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে বিক্রি করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অপরাধের প্রমাণ মিলেছে। আর এই পুরো অনিয়ম ও দুর্নীতির মূল কারিগর স্বয়ং বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ !
​অনুসন্ধানে বিস্ফোরক তথ্য:
অনুসন্ধানে বেরিয়ে এসেছে, অসৎ উদ্দেশ্যে সরকারি রাজস্ব ফাঁকি দিতে ও পোল বিক্রির টাকা পকেটে ভরিতে এই নজিরবিহীন জালিয়াতি করা হয়েছে। ১২ মিটারের মজবুত ও দামি পোল ভেঙে ৩ মিটার কেটে ফেলার ফলে খুঁটির ভেতরের কাঠামো ও স্থায়ী ক্ষমতা পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও জনজীবনের হুমকির কারণ হতে পারে।
​কর্মকর্তাদের দায় এড়ানোর চেষ্টা, আঙুল নির্বাহী প্রকৌশলীর দিকে:
ঘটনার বিষয়ে সহকারী প্রকৌশলী অনিক অধিকারী, উপ-সহকারী প্রকৌশলী অনুজ, উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ হোসেন মামুন এবং স্টোর কিপার সুমনের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি এবং দায় এড়িয়ে ‘কিছুই জানেন না’ বলে জানান। তবে থলের বিড়াল বেরিয়ে পড়ে ঠিকাদার মিঠুনের প্রতিনিধির মুখ থেকে। তিনি পরিষ্কার জানান, “নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ সাহেবের সরাসরি ও প্রত্যক্ষ নির্দেশের ভিত্তিতেই সরকারি ১২ মিটারের ৩টি পোল কেটে ৯ মিটার বানানো হয়েছে।”
​উর্ধ্বে স্বজনপ্রীতি ও প্রশাসনিক নীরবতা নিয়ে প্রশ্ন:
এত বড় দুর্নীতি, প্রকাশ্যে পোল কাটা ও বিক্রির নজির থাকার পরও অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফের বিরুদ্ধে এখন পর্যন্ত ঊধ্বতর্ন কর্মকর্তারা কোনো আইনি বা বিভাগীয় ব্যবস্থা না নেওয়ার সাধারণ মানুষের মনে তীব্র সংশয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজের মতে, অদৃশ্য ক্ষমতার ছায়ায় বা গোপন লেনদেনের জোরেই হয়তো এই কর্মকর্তা পার পেয়ে যাচ্ছেন। সুশীল সমাজ ও এলাকাবাসী তীব্র হুঁশিয়ারি: সরকারি সম্পদ ধ্বংস ও তছরুপের দায়ে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে দুনীর্তি দমন কমিশন (দুদক) সহ আইনানুগ তদন্ত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের সচেতন নাগরিক ও এলাকাবাসী ।অতি দ্রুত তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজপথে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি